মৃত্যু ১, শনাক্ত ২৭৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৭:৩৫

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৩ জন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৮১ জন, আর মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৮ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৯২৪টি, পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৮০২টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি আট লাখ ৮৮ হাজার ৭৫১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৭৩ হাজার ৮৩২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ লাখ ১৪ হাজার ৯১৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নারী। তাকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নারী মারা গেলেন ১০ হাজার ৭৬ জন এবং পুরুষ মারা যান ১৭ হাজার ৯০৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে একটি বেসরকারি হাসপাতালে।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম