তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও উদ্যান উদ্বোধন হচ্ছে আজ

শাহেদ শফিক, আঙ্কারা (তুরস্ক) থেকে
১৩ ডিসেম্বর ২০২১, ০০:০৬ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০৬

তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য এবং তাঁর নামে একটি উদ্যান গড়ে তোলা হয়েছে। সোমবার (১৩) ডিসেম্বর এগুলো উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের প্রচেষ্টায় এটি বাস্তবায়ন হচ্ছে। এতে আঙ্কারার ও ঢাকার মেয়র এবং তুরস্ক ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানান, ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য ও উদ্যান উদ্বোধন করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দেশের মেয়রের প্রচেষ্টায় আমরা এটি বাস্তবায়ন করছি। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে প্রতিটি দেশে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করে যাবো। পাশাপাশি আঙ্কারার সঙ্গে কীভাবে সিস্টার কনসার্ন হিসেবে কাজ করা যায়, সে বিষয়ে আমরা দুই মেয়র বৈঠক করবো।’

এরইমধ্যে রবিবার (১২ ডিসেম্বর) মেয়র আতিক তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টায় ইস্তান্বুল থেকে আঙ্কারার উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি গত ১০ ডিসেম্বর তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  আগামী ১৪ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

ডিএনসিসি মেয়র জানান, তুরস্কে অবস্থানকালে আঙ্কারার মেয়রের সঙ্গে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন তিনি। তার আশা, এই সফরের মাধ্যমে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মেয়র আরও জানান, ঢাকার বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে কামাল আতাতুর্ক সরণি রয়েছে। ওই সড়কের পাশে অবস্থিত পার্কটিও কামাল আতাতুর্কের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: ১ নভেম্বর থেকে কার্যকর
খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: ১ নভেম্বর থেকে কার্যকর
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর