খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরে স্থাপিত হবে ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৯:০৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:০৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার-এফএও’র সদর দফতরে বাংলাদেশ ও এফএও’র মধ্যে ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’ স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএও-তে স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক  চু ডংইউ সমঝোতা স্মারকটি সই করেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকটি সইয়ের  ফলে এফএও’র মূল ভবনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাঁর নামে বাংলাদেশ রুম স্থাপন করা হবে, যা বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান ছাড়াও ফ্যাসিলিটেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম  বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং স্বাক্ষর আনুষ্ঠানিকতা অবলোকন করেন।

.

এফএও’র সঙ্গে বাংলাদেশের চার দশকের অধিক ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর নামে এ রুম স্থাপনে সহায়তা প্রদানের জন্য এফএও’র মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান।

মহান বিজয়ের মাসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক সংস্থায় ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’ স্থাপনের সমঝোতা স্মারক সইয়ের তাৎপর্যপূর্ণ ঘটনাকে আবেগের এবং গৌরবের একটি মুহূর্ত বলে তিনি  উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ও এফএও-তে স্থায়ী প্রতিনিধি তার বক্তৃতায় বাংলাদেশ ও এফএও’র প্রায় ৪৮ বছরের গভীর অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি এফএও এবং ডব্লিউএফপি’র নীতি-নির্ধারণী নির্বাহী বোর্ডে বাংলাদেশ সম্প্রতি নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ প্রথমবারের মতো আগামী বছরের ৮-১১ মার্চ  এশিয়া প্যাসিফিক এফএও আঞ্চলিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন।

এফএও’র  মহাপরিচালক স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সাম্প্রতিক চূড়ান্ত সুপারিশ এবং এর চলমান উন্নয়ন অভিযাত্রার কথা উল্লেখ করে এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে চীন ও থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি, এশিয়া গ্রুপের চেয়ারপারসন হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিনিধি সশরীরে এফএও’র শেখ জায়েদ সেন্টারে উপস্থিত ছিলেন। এছাড়া ভারত, ফিলিপাইন ও মালয়েশিয়ার প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। রাষ্ট্রদূত  শাব্বির আহ্‌মদ চৌধুরী (সচিব, পশ্চিম ইউরোপ)সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা ভার্চুয়ালি এবং রোম দূতাবাসের কর্মকর্তারা সশরীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক