প্রধানমন্ত্রীকে যা উপহার দিলেন ভারতের রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৯:১৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২০:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার (১৫ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপহারগুলো দেন ভারতের রাষ্ট্রপতি। বৈঠকের পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রপতি ভবনের নিজস্ব তৈরি করা মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ভারতে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি জানিয়েছেন, বাংলাদেশের আম মিষ্টি ও সুস্বাদু ছিল।

শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য রাষ্ট্রপতি কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে তাকে এবং তার পরিবারকে আশ্রয় দিয়েছিলেন সেজন্যও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শাহরিয়ার আলম উল্লেখ করেন, দুর্গাপূজার পরে যে সমস্যা হয়েছিল সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এ দেশে সংখ্যালঘু হিসেবে কাউকে বিবেচনা করা হয় না। সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং দারিদ্র্য নিরসনে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বেশি হওয়া দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
মালদ্বীপ মানেই বিলাসবহুল রিসোর্ট নয়, কম খরচেও ঘুরবেন যেভাবে
মালদ্বীপ মানেই বিলাসবহুল রিসোর্ট নয়, কম খরচেও ঘুরবেন যেভাবে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়