গুমকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ জাতিসংঘের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ২১:৩৮ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২১:৩৯

জাতিসংঘের মানবাধিকার অফিস অভিযোগ করেছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী গুমকে একটি হাতিয়ার হিসাবে বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবহার করছে। এ বছর মানবাধিকার কাউন্সিলের তিনটি সেশনের মধ্যে শেষটি হয় সেপ্টেম্বরে। ওয়ার্কিং গ্রুপ তাদের সর্বশেষ রিপোর্টটি দিয়েছে ৬ ডিসেম্বর।

ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ও হন্ডুরাসের বিরুদ্ধে অভিযোগগুলো পর্যালোচনা করার পর গ্রহণ করে। এছাড়া এ বছরের ৬ জুলাই নোয়াখালীর পশ্চিম শুল্লাকিয়া গ্রাম থেকে মুফতি  মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগটি তদন্ত করে দেখার জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

ওয়ার্কিং গ্রুপের বৈঠক রুদ্ধদ্বার হলেও তাদের রিপোর্ট ওয়েবসাইটে দেওয়ার আগে জেনেভায় বাংলাদেশ মিশনকে দেওয়া হয়। ওই রিপোর্ট ঢাকায় পাঠানো হয় প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার জন্য।

রিপোর্টে দাবি করা হয়, ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছে এবং এ বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে।

জাতিসংঘ ২০১১, ২০১৬, ২০১৭ এবং ২০১৯ সালে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চেয়ে সরকারকে চিঠি দিলেও এ সংক্রান্ত কোনও জবাব দেওয়া হয়নি। এছাড়া অভিযোগ খতিয়ে দেখার জন্য জাতিসংঘ ২০১৩ সালে বাংলাদেশ সফর করতে চায়- মর্মে একটি চিঠি দিলেও কোনও জবাব দেওয়া হয়নি। বিষয়টিকে উদ্বেগজনক বলে অভিহিত করা হয়েছে রিপোর্টে।

রিপোর্টে উল্লেখ্য করা হয়, ২০০৯ সাল থেকে প্রায় ছয়শ মানুষকে গুম করা হলেও তাদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে বা কোর্টে হাজির করা হয়েছে। কিন্তু এরমধ্যে ৮৬ জনের ভাগ্যে কী হয়েছে সেটি জানা যায়নি।

করোনাকালে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যারা সমালোচনা করেছিল তাদের নজরদারির আওতায় নেওয়া হয়েছিল বলে জানানো হয় ওই রিপোর্টে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
জাতিসংঘে কিছু মুসলিম দেশ ট্রাম্পকে সমর্থন জানালো কেন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সর্বশেষ খবর
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান