কম নমুনা পরীক্ষায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২২, ১৮:১১আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮:২৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে, তবে বেড়েছে মৃত্যু। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষাও তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে। 

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭০ জন আর এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। আর গতকাল (৩১ ডিসেম্বর) ৫১২ জন শনাক্ত আর দুজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২১৪টি। যেখানে এর আগের দিন ১৮ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছিল ১৮ হাজার ৬৭৩টি।

অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৩৭০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন। মারা যাওয়া চারজনকে নিয়ে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৭৬ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৫ লাখ ছয় হাজার ৭০২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮০ লাখ ২৪ হাজার ৬৭৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৮২ হাজার ২৪টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার দুই দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ ও নারী দুজন করে। দেশে এখন পর্যন্ত করোনাতে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫৯ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১১৭ জন। মারা যাওয়া চার জনের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী দুজন আর ৫১ থেকে ৬০ এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন করে। মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান