চট্টগ্রামে হবে হাইকোর্টের সার্কিট বেঞ্চ: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৬:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬:৩৫

চলতি বছরের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘আইনজীবী মিলন মেলা-২০২১’ এর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘চট্টগ্রামে একটি হাইকোর্ট বেঞ্চের দাবি আপনাদের। আমি এ বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি এ বছরে চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকরই শুধু নয়, এক্ষেত্রে যা যা করার তাই করা হবে।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, চট্টগ্রাম আইনজীবী সমিতি অনেক বর্ষীয়ান আইনজীবীর জন্ম দিয়েছেন, যারা আইন অঙ্গনের দিকপাল। তাদের ধারাবাহিকতায় এখানকার পরবর্তী প্রজন্ম এই পেশায় সফল হবেন বলে আশা করি। তাই তাদের যেকোনও প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন পেশা চ্যালেঞ্জিং একটি পেশা। নবীন আইনজীবীদের এই পেশায় টিকে থাকতে হবে। তবে সিনিয়রদের কাছ থেকে জুনিয়রদের শেখার জায়গাটা কমে গেছে। তাই নবীন আইনজীবীদের পেশা পরিচালনার শুরুতে আর্থিক সহযোগিতা দেয়ার প্রস্তাব করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইন সচিব  গোলাম সারওয়ার, চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলোম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন প্রমুখ।

 

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি