দেশে ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৪

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলস্রোতে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য  দেশে ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে ‘বাংলা ইশারা ভাষা দিবস ২০২২’ উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশের সংবিধানে সমঅধিকার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারেও সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। সেই লক্ষ্য অর্জন ও বাস্তবায়নে বর্তমান সরকার যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণিকেও প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  মো. আশরাফ আলী বলেন, সরকার সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সকল কর্মসূচির পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রণীত আইন ও নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে প্রতিবন্ধীরা সমাজের সম্পদে পরিণত হবে।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি