মহামারি অবসানে জরুরি অর্থায়নে ধনী দেশগুলোর প্রতি আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধনী দেশগুলোর প্রতি কোভিড-১৯ মহামারি জয়ের পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের ন্যায্য অংশ পরিশোধ করার আহবান জানিয়েছে। এ জন্য জরুরি ভিত্তিতে ১৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে অ্যাকসেস টু কোভিড টুলস অ্যাক্সিলারেটর (এসিটিএ) যেন কোভিড-১৯ নির্মূল করতে পারে এ জন্য নগদ অর্থায়ন প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এসিটিএ’র লক্ষ্য হলো এই মহামারি মোকাবিলার জন্য সরঞ্জাম তৈরি, উৎপাদন, সংগ্রহ এবং বিতরণ করা—যেমন ভ্যাকসিন, টেস্ট, চিকিৎসা এবং ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম।

এসিটিএ কোভ্যাক্স সুবিধার সুযোগ তৈরি করেছে, যাতে দরিদ্র দেশগুলোতে পুরোপুরি ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করা যায়।

কোভ্যাক্স জানুয়ারির মাঝামাঝি সময়ে তাদের কোটিতম টিকার ডোজ সরবরাহ করেছে। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসিটিএ’র কর্মসূচির জন্য ২৩.৪ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন ছিল, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৮০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।

অর্থায়নের এই ব্যবধান নিরসনে ডব্লিউএইচও ধনী দেশগুলোর কাছে জরুরি ১৬ বিলিয়ন ডলার সরবরাহের আহবান জানিয়েছে, বাকি অর্থ মধ্যম আয়ের দেশগুলোর নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে।

খবর: বাসস

/এমএস/
সম্পর্কিত
বিশ্বজুড়ে হঠাৎ আলোচনায় ‘হান্টাভাইরাস’, কতটা ভয়ংকর?
বিশ্ব স্বাস্থ্য দিবস আজভ্রান্ত তথ্য ও গুজব বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় হুমকি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম