আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)। বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
শ্রদ্ধা জানানোর সময় র্যাব মহাপরিচালকের সঙ্গে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক ডিআইজি ইমতিয়াজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।









