পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৫

ভারতের সঙ্গে রাজনৈতিক সংলাপের জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এক বৈঠকে জয়শংকর এ বছরের প্রথমভাগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কাউন্সিলে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকের আগে অন্যান্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সম্পন্ন করার বিষয়ে দু’পক্ষ জোর দেন।

উভয় পররাষ্ট্রমন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়ন আয়োজিত ইন্দো-প্যাসিফিক সহযোগিতা সম্পর্কিত এক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার জন্য প্যারিসে অবস্থান করছেন।

২১ ফেব্রুয়ারি দুই মন্ত্রীর বৈঠক হচ্ছে। এ জন্য সন্তোস প্রকাশ করেন জয়শংকর। ১৮টি দেশে সাফল্যের সঙ্গে যৌথভাবে মৈত্রী দিবস পালনের বিষয়টি দুই মন্ত্রী উল্লেখ করেন।

তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিষ্পন্ন করার বিষয়ে পুনরায় জোর দিয়ে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা ইস্যুতে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলাপ করেন। এছাড়া কুশিয়ারা নদীর পানি বন্টন নিয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দু’পক্ষ একমত হন।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি