প্রবাসীদের ভালো সেবা দিতে বিমানকে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩০

প্রবাসীদের  ভালো সেবার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রবাসীদের যাতে কোনও অভিযোগ না থাকে। প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে  যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আধুনিক সব উড়োজাহাজ নিয়ে বিমান সেবা দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে নিজেরাই ‘সি চেক’ করতে সক্ষম হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং-এর অবস্থাও উন্নত হচ্ছে। আমরা প্রশিক্ষণের মাধ্যমে উন্নত সেবা দিতে চাই। আমাদের ইন ফ্লাইট সেবা উন্নত হয়েছে। বিমানের খাবারও বেশ ভালো।’

শেখ হাসিনা বলেন, ‘টিকিটিং সব অনলাইনে হবে। এটা প্রবাসীদের জন্য ভালো হবে। অনলাইনে ব্যবস্থা না থাকায় টিকিট নিয়ে ঝামেলা হতো। এটি মার্চ মাস থেকে শুরু হলে যাত্রীদের টিকিট নিয়ে কোনও অভিযোগ থাকবে না।’

সরকারপ্রধান আরও বলেন, ‘করোনা মহামারিতে প্রবাসীদের সেবা দেওয়াসহ দেশে আসা বিদেশি শিক্ষার্থীদের পৌঁছে দিয়েছে। আমরা এক হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছি। তৃতীয় টার্মিনাল নির্মাণ হলে বিমান সেবার পরিধি বাড়বে। কক্সবাজারেও আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে। আমরা আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট বাড়াবো। বিমানের নিজস্ব কার্গোবিমান থাকা প্রয়োজন। অন্ততপক্ষে দুইটি নিজস্ব কার্গো থাকতে হবে। আমাদের কাস্টম সিস্টেমও আরও আধুনিক করতে হবে।’

বিমানকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান বহরে যেসব উড়োজাহাজ রয়েছে, তার যথাযথ রক্ষাবেক্ষণ করতে হবে। সৈয়দপুর, সিলেট, বরিশালসহ দেশের সব  বিমানবন্দরকে আরও বেশি আধুনিক করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আমাদের বিনিয়োগ বাড়বে। সেইসঙ্গে দেশের যোগাযোগের পরিধি বাড়বে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম