জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ দেশ গঠনে আগামীতে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলম।
৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সবার উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখি-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
এর আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর সার্বিক তত্ত্বাবধায়নে ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও আদর্শকে তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্যে মোবাইল গেমিং ও শিক্ষণীয় অ্যাপ ‘আমার বঙ্গবন্ধু’ সম্পর্কে সকলকে জানানো হয় ।









