পাসপোর্টের কার্যক্রম ২ দিন বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ২০:৩২আপডেট : ১৪ মার্চ ২০২২, ২০:৩৫

আগামী দু’দিন (১৫ ‍ও ১৬ মার্চ) পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। সোমবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, সার্ভারের মানোন্নয়নের জন্য দেশের সব পাসপোর্ট অফিসে গ্রাহকসেবা কার্যক্রম দু’দিন বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীন ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্টের কারণে আগামী ১৫ ‍ও ১৬ মার্চ সব বিভাগীয়, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, ই-পাসপোর্ট সেবার মান্নোনয়ন ও আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য এ দু’দিনে (১৫ ও ১৬ মার্চ) সাক্ষাৎ পাওয়াদের ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে।

অনিবার্য কারণবশত সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি