হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া এ বছর বাংলাদেশে সম্পন্ন হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৭:৩৫আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৭:৩৫

হজযাত্রীদের হয়রানি কমানোর জন্য এ বছর শতভাগ ভিসা প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আব্দুল মোমেন বলেন, হজে যারা যাবেন তারা যাতে ভিসা সম্পন্ন করে যেতে পারেন এবং হয়রানি কম হয় সে বিষয়ে আলোচনা করেছি।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যাত্রীদের সুবিধার জন্য এবছর শতভাগ ভিসা প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পন্ন হবে যাতে করে কোনও হয়রানি না হয়। এটিতে আমাদের হজযাত্রীরা নিশ্চয়ই খুব খুশি হবেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সৌদি আরব গত বছর ২৬৫টি স্কলারশিপ দিয়েছিল বাংলাদেশিদের জন্য। কিন্তু এর মধ্যে মাত্র ৮০ জন সৌদি আরব গেছেন। এ বিষয়ে আমাদের কাজ করতে হবে—কেন শিক্ষার্থীরা যাচ্ছে না।

তিনি বলেন, আমি সৌদি মন্ত্রীকে বলেছি তাদের ছাত্ররাও বাংলাদেশের এসে পড়াশোনা করতে পারে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি