খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৬, ১৩:২৮আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৩:৩৩

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি বাদী হয়ে এই মামলা করেন।

রবিবার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন। এ কারণে ঢাকা মহানগর হাকিম শামসুল আরিফিন প্রতিবেদনের নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বেগম জিয়া বলেন, ‘আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়ে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাস করে।’

অভিযোগে উল্লেখ করা হয়, খালেদা জিয়া তার বক্তব্যে আরও বলেছিলেন, ‘আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সব ধরনের মানুষের ওপর আঘাত করে।’

 /টিএ/এনএস/পিএইচ   

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম