উপহারের ঘরে বসে প্রধানমন্ত্রীর জন্য কাঁথা সেলাই করেছেন রহিমা

সাদ্দিফ অভি, চট্টগ্রাম থেকে
২৬ এপ্রিল ২০২২, ১৪:০৩আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৪:০৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রহিমা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে হয়েছেন সাবলম্বী। সেই ঘরে ফ্রিজ কিনেছেন এবং প্রধানমন্ত্রীকে দেখার জন্য টিভি কিনেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য দুইটি কাঁথা তিনি সেলাই করেছেন। এখন তিনি তা প্রধানমন্ত্রীকে অবশ্যই নিতে হবে বলে আবদার করেছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে ঈদের উপহার হিসেবে প্রায় ৩৩ হাজার পরিবারকে ঘর তুলে দেওয়ার প্রাক্কালে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রহিমা প্রধানমন্ত্রীর কাছে এই আবদার করেন।

রহিমা খাতুন বলেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সরাসরি দেইখ্যা কথা বলার মতো ভাগ্য আমার নাই। আমার চারটা মাইয়া নিয়ে ভাড়া বাসায় ছিলাম। অনেক বাসায় থাকার পর প্রধানমন্ত্রীর একটা বাড়ি পাই। বাসা এত সুন্দর, একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ ইস্টার হোটেলের মতো। আমি মনে করি, আমার বিল্ডিং ফাইভ ইস্টার হোটেল।’

তিনি আরও বলেন, ‘আপনার দোয়ায় আমরা ৪০ জন একসঙ্গে ঘর পাইসি। তাদের বাচ্চাদের আমি আরবি পড়াই। আমার মেয়ে বাংলা, অংক, ইংরেজি শেখায়। সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা আয় হয়। এই আয় থেকে আমি ফ্রিজ কিনেছি, প্রতিদিন যাতে আপনাকে দেখতে পারি সে জন্য একটা টিভি নিয়েছি। এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার দেওয়া ঘরে বসে দুইটা কাঁথা সেলাই করসি। অবশ্যই এই কাঁথাগুলো আমার কাছ থেকে নিতে হবে আপনাকে। আমার আর দেওয়ার কিছু নাই।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অবশ্যই’ নেবেন বলে সাড়া দেন।

/এসও/আইএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের