বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ১৯:৩৯আপডেট : ০৯ মে ২০২২, ১৯:৩৯

মার্কিন ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ-সুবিধার সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (৯ মে) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে একদল মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে আলাপকালে তিনি তাদের এই আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এখানে মার্কিন বিনিয়োগকারীরা আসলে তাদেরই লাভ হবে। কারণ, তারা আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ হবে।’

জিএসপি সুবিধা নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে রয়েছি। এখন আমরা চাই, মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকার বাণিজ্য।’

ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে আমাদেরকে অনেক শুল্ক দিয়ে ঢুকতে হয়। আমরা চাই না আমাদের প্রতিযোগী যারা রয়েছে, তারা আমাদের থেকে বেশি সুবিধা পাক।’

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা কোন কোন খাতে বিনিয়োগে আগ্রহী, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাদেরকে বলেছি— আমাদের দেশে বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে। ওষুধ শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, সুনীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে পারেন।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম