প্রধানমন্ত্রী সাশ্রয়ী হতে বলেছেন: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৮:৪৫আপডেট : ১৭ মে ২০২২, ১৮:৪৫

বিশ্ববাজারে খাদ্যসহ সবধরনের পণ্যের দাম বাড়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে কৃচ্ছ্র সাধন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী অপচয় রোধ করার পরামর্শ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দেশের সাধারণ মানুষকে কৃচ্ছ্র সাধন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, অর্থ ব্যয়ে সাশ্রয়ী ও পরিতিমিতিবোধ দেখাতে হবে, অপচয় করা যাবে না।’

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সরকারপ্রধানের তরফ থেকে এ নির্দেশনা আসে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বিস্তারিত জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকারি-বেসরকারি সব খাতে সব বিষয়ে সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ-পানি থেকে শুরু করে কোনও খাতে অপচয় করা যাবে না। প্রধানমন্ত্রী ভ্রমণের বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন। ‍সুতরাং সব বিষয়ে সাশ্রীয় হতে হবে। অহেতুক সম্পদ নষ্ট করবেন না।’

সরকারের শীর্ষ পর্যায় থেকে কৃচ্ছ্রতা সাধনের এই পরামর্শে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই বার্তা ভয়ের কোনও কারণে নয়। আমরা সঠিক পথেই আছি। অন্যান্য দেশের সঙ্গে আমাদের তুলনা নয়। তবে নিজের ঘর সামলানো অনেক বেশি দরকার, সেটাই বলেছেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও অগ্রাধিকারের কথা বলেছেন জানিয়ে মান্নান বলেন, ‘কোন প্রকল্প দেশ ও জনগণের জন্য আগে প্রয়োজন, সেটা আগে আনতে বলেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন, বাড়াবাড়ি না করার, ঘরে-বাইরে সরকারের ভেতরে অপচয় বন্ধ করার।’

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম