সম্পর্কে গতিশীলতা আনতে ওয়াশিংটনের নতুন প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৮:৩৩আপডেট : ১৮ মে ২০২২, ১৮:৩৫

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে গতিশীলতা আনার জন্য নতুন মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব করেছে ওয়াশিংটন। এ বিষয়ে বাংলাদেশেরও নীতিগত সমর্থন আছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকে এটি চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

বুধবার (১৮ মে) নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে যে ইতোমধ্যে যে সংলাপগুলো হয়েছে এবং আগামীতে যে সংলাপগুলো হবে, সেগুলোর ফলো-আপ করার জন্য একটি মেকানিজম প্রতিষ্ঠা করা যায় কিনা।’

উল্লেখ্য, মার্চ মাস থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন পিটার হাস এবং দুই মাসের মধ্যে তিনি ওই মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব দিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের মধ্যে যে ইস্যু বা অমীমাংসিত বিষয় বা চ্যালেঞ্জ রয়েছে সেগুলো পর্যালোচনা করার জন্য একটি মেকানিজম করা যায় কিনা সেটি প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, ‘আমি নীতিগতভাবে কোন সমস্যা দেখি না। শুধুমাত্র সংলাপ করে গেলাম, কিন্তু এর ফলাফল কি আসছে সেটিও সময় সময় দেখা দরকার।’

আগামী জুলাই মাস থেকে এটি শুরু হতে পারে জানিয়ে তিনি বলেন, এ ধরনের মেকানিজম অনেক দেশের সঙ্গে আমাদের আছে। জাপানের সঙ্গে আছে, ভারতের সঙ্গে আছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে লাইন অফ ক্রেডিট নিয়ে ভারত নিয়মিত বৈঠক করে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্টনারশিপ ডায়ালগ, নিরাপত্তা ডায়ালগ, ডিফেন্স ডায়ালগ, টিকফা এবং উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ চলমান রয়েছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম