রাজস্ব কর্মকর্তারা ১৫ জুলাই পর্যন্ত ছুটি পাবেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ১৯:৩৩আপডেট : ০৪ জুন ২০২২, ১৯:৩৩

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের কর্মকর্তাদের আগামী ১৫ জুলাই পর্যন্ত অপ্রয়োজনীয় ছুটি না দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আসন্ন ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন ও বাস্তবায়নকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। রাজস্ব কর্মকর্তাদের বাজেট সম্পর্কিত কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে এনবিআর।

আগামী ৯ জুন বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে মাঠ পর্যায়ের সব কমিশনারেট ও বিভাগীয় দফতর এবং সার্কেল দফতরের কর্মকর্তা-কর্মচারীদের গত ২ জুন এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে যায়।

নির্দেশনাগুলো হলো—

১. মূল্য সংযোজন কর (মূসক) কর্মকর্তাদের বাজেট ঘোষণার আগের দিন ৮ জুন কমিশনারেটের আওতাধীন সম্পূরক শুল্ক আরোপযোগ্য (সম্ভাব্য) সব করদাতা, পণ্য সরবরাহকারীর প্রাঙ্গণ পরিদর্শন ও পণ্যের সমাপনী স্থিতি বিষয়ে সংশ্লিষ্ট রেজিস্টারে প্রত্যয়ন ও সই করবেন।

২. বাজেট পেশকালে বাজেটের বিভিন্ন প্রস্তাবনা বাজেট সংক্রান্ত দলিলপ্রাপ্তির আগেই বাজেটে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশে ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য সদর দফতর, সব বিভাগ ও সার্কেলের সব কর্মকর্তা ও কর্মচারীদের স্ব-স্ব নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ দফতরে উপস্থিত থাকতে হবে।

৩. বাজেট পেশকালে অর্থমন্ত্রীর ঘোষণা অনুসরণ করে যেসব পণ্য বা সেবার ক্ষেত্রে মূসক, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক নতুনভাবে আরোপ, অথবা সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হবে, সেসব পণ্য উৎপাদনকারী বা সেবা প্রতিষ্ঠান শনাক্তকরণপূর্বক তাদের সরবরাহযোগ্য ও খালাসযোগ্য পণ্য বা সেবার প্রকৃত মজুতে হিসাব নিতে হবে।

৪. রাজস্ব ফাঁকির কোনও সম্ভাবনা থাকলে সুনির্দিষ্ট পণ্যাগারকে সীলমোহরকৃত অবস্থায় রাখার ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে পরবর্তী সময়ে কর্মদিবসের মধ্যেই মজুত গণনা সম্পন্ন নিশ্চিত করতে হবে।

৫. বাজেট পেশের দিন কোনও পণ্য খালাস করা হলে বাজেটে প্রস্তাবিত হারে সম্পূরক শুল্ক ও মূসক প্রদেয় হবে।

৬. কমিশনারেটের অধীন সব দফতরের বাজেট সংক্রান্ত দলিলাদি জাতীয় রাজস্ব বোর্ড থেকে সংগ্রহ করতে হবে। অতঃপর ওই দলিলাদি বিভাগীয় দফতর ও সার্কেল দফতরগুলোর মধ্যে বিতরণ করতে হবে। কমিশনারেট, বিভাগীয় দফতর ও সার্কেল দফতরে যানবাহনগুলো সচল রাখা ও চালকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৭. বাজেটের বিভিন্ন প্রস্তাবনা ও তা বাস্তবায়নের কর্মসূচি নির্ধারণের জন্য ১০ জুন সকাল সাড়ে ৯টায় সকল সদর দফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করতে হবে।

৮.বাজেট দলিলাদি পর্যালোচনা করে এ বিষয়ে কোনও মতামত ও পরামর্শ থাকলে তা লিখিতভাবে আগামী ১৬ জুনের মধ্যে অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাতে হবে।

৯. বাজেট পেশের আগে ও অব্যাবহিত পরে সরকারের ঘোষিত রাজস্ব নীতি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, এখন থেকে ১৫ জুলাই পর্যন্ত কোনও কর্মকর্তা ও কর্মচারীকে অত্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত  কোনও প্রকার ছুটি গ্রহণ বা প্রদান বা কর্মস্থল ত্যাগের অনুমতি না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম