সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৬:৩৯আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:১৮

বর্তমানে দেশে মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে ৫৮টি। এর মধ্যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে বছরওয়ারি সার্বিক ব্যয়ের  হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে।

এসব মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে—  স্থানীয় সরকার বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ  বিভাগ, কৃষি মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এই  এ তথ্য জানান।

সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত এই মন্ত্রণালয় ও বিভাগগুলোতে বরাদ্দকৃত পরিমাণ মোট  ৩ লাখ ৯ হাজার ৫১১ কোটি ৬৯ লাখ টাকা। এটি বাজেটের মোট ব্যয়ের ৪৫ দশমিক ৬৬ শতাংশ।

২০২১-২২ অর্থবছরের জন্য এসব মন্ত্রণালয় ও বিভাগের সার্বিক উন্নয়ন ও ব্যয়ভার নির্বাহে বরাদ্দ রাখা হয়েছে— ২ লাখ ৮০ হাজার ৭৯৩ কোটি ৩৩ লাখ টাকা। এই হিসাবে আগামী ২০২২-২৩ অর্থবছরে এই ১০ মন্ত্রণালয়ের পেছনে বরাদ্দ বাড়ছে ১০ দশমিক ২৩ শতাংশ।

প্রস্তাবিত বাজেটের আর্থিক ব্যয় বিবরণীর সংক্ষিপ্তসার অনুযায়ী, সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ১০ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। গত অর্থবছরেও তারা বাজেট থেকে সর্বোচ্চ অর্থ নিয়েছে, যা ছিল ৩৯ হাজার ২১৯ কোটি ৪৬ লাখ টাকা।

স্থানীয় সরকারকে এবার দেওয়া হচ্ছে ৪১ হাজার ৭০৭ কোটি ৮০ লাখ টাকা। অগ্রাধিকারপ্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ স্থানে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আওতাধীন সবকটি বিভাগের জন্য আসন্ন বাজেটে মোট ৪০ হাজার ৩০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। চলতি অর্থবছরের (২০২১-২২) জন্য এ খাতে রাখা হয়েছিল ৩৭ হাজার ৬৯০ কোটি ৯৫ লাখ টাকা।

তৃতীয় সর্বোচ্চ অর্থ যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগে। আগামী অর্থবছরে এ মন্ত্রণালয় ও বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ৩৯ হাজার ৮৬২ কোটি ২৯ লাখ টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য এ বিভাগে রাখা হয়েছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি ২৪ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে রাখা হয়েছে ব্যয় বরাদ্দের চতুর্থ অবস্থানে। আগামী ২০২২-২৩ অর্থবছরের সার্বিক ব্যয়ভার নির্বাহে এই বিভাগ পাচ্ছে ৩৫ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ টাকা, যা আগের বছরে ছিল ৩২ হাজার ৯৪১ কোটি ৯৮ লাখ টাকা।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী