বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৯:০৬আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:০৬

স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশের উন্নয়ন চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এই শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার— স্লোগানের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, এমনকি সেতু উদ্বোধনের অনুষ্ঠান বানচালের অপচেষ্টায় লিপ্ত। যারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

রবিবার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য রুমানা আলীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আসাদুজ্জামান খান বলেন, সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানসহ কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলেই দেশের সকল বড় বড় প্রকল্প বাস্তবায়নসহ উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু স্বাধীনতার বিপক্ষের অপশক্তি দেশের উন্নয়ন চায় না। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, এ সরকারের আরেকটি বড় সাফল্য ও অর্জন নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। দেশ যখন পদ্মা সেতু উদ্বোধনের আমেজে মেতে উঠেছে, ঠিক তখনই সেতু উদ্বোধনকে সামনে রেখে সরকারের এ বড় অর্জন ম্লান করে দিতে একটি চক্র অপপ্রচার, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সরকারের এতবড় অর্জন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এবং নিজেদের স্বার্থ চরিতার্থে এ চক্রটি মরিয়া হয়ে উঠেছে। তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে এ এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন ষড়যন্ত্র ও চেষ্টা করছে।

এই সরকারবিরোধী চক্রটি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করাসহ দেশে বিরাজমান গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের এ অশুভ তৎপরতাকে প্রতিহত করতে সরকার সর্বদা সজাগ রয়েছে। সরকারবিরোধী এ শ্লোগান প্রদানকারী ব্যক্তিদের যে কোনও ধরনের গুজব, অপপ্রচার ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যারা দেশে বিশৃঙ্খলা-বিঘ্ন সৃষ্টি ও সরকার তথা ১৭ কোটি মানুষের অর্জনকে ম্লান করে দিতে চায় তাদেরকে কোনভাবে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের জন্য সোপর্দ করা হবে। সরকার দেশের জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। অপরাধী যেই হোক না কেন, যে দলের হোক না কেন তাদেরকে দমনে সরকার অত্যন্ত কঠোর।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম