করোনার চতুর্থ ঢেউ এসেছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৮:৫৩আপডেট : ২৯ জুন ২০২২, ১৮:৫৩

বৈশ্বিক অতিমারি করোনার আরেকটা ঢেউ এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি করোনার চতুর্থ ঢেউ বলে জানান তিনি।

বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আমরা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। সবাইকে টিকা দিতে পেরেছি। ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী আমরা শতভাগ টিকা দিয়েছি। নতুনভাবে আবার দেখা দিয়েছে। সবাইকে বলবো স্বাস্থ্য-সুরক্ষা মেনে চলতে। এসময় তিনি সবাইকে করোনার বুস্টার ডোজ গ্রহণেরও আহ্বান জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের জন্য মরার ওপর খাড়ার ঘা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বিগত ১৩ বছরের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা বার বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশের মানুষের জন্য এই গৌরবটা আমরা বয়ে আনতে পেরেছি।

বক্তব্যের শুরুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সদ্য প্রয়াত নির্মল রঞ্জন গুহর বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগের নির্মল গুহ মৃত্যুবরণ করেছে। এই বন্যার সময় তার নেতৃত্বে ত্রাণ দেওয়া হচ্ছিল। সে অসুস্থ হয়ে যায়। আজকে মারা গেলো। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি