রাজধানী থেকে পাইকারি কাঁচাবাজার সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৯:৫৯আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০:৫৬

রাজধানীর ভেতর থেকে পাইকারি কাঁচাবাজার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে আসা যানবাহনগুলোর অবাধ চলাচলের সুবিধার্থেই এই নির্দেশ দিয়েছেন তিনি। পদ্মা সেতু হয়ে আসা গাড়ি রাজধানী ঢাকার মধ্যে না ঢুকে যেন বিভিন্ন গন্তব্যে চলে যেতে পারে সেজন্য ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

রবিবার (৩ জুলাই) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকের পর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এপিএ সাইনিং হলো। এটা নিয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যে—আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি তাহলে কোনও কিছুই সম্ভব নয়। গত ৩০ জুন সংসদে প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি পদ্মা সেতু নিয়ে বিস্তারিত বলেছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু সফল হওয়ার একটা বড় কারণ হলো প্রশাসনিক ব্যবস্থাপনা ও সুশাসন। তিনি বলেছেন, প্রযুক্তিগুলো খুব কঠিন। কিন্তু এখানকার প্রশাসনিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করেছিলাম বলেই পদ্মার মতো একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। সুশাসনের যত মানদণ্ড আছে সেগুলোতে জোর দিতে হবে।

খন্দকার আনোয়ারুল বলেন, যেহেতু পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমের সঙ্গে আমাদের একটা যোগাযোগ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে পণ্য এখন ঢাকা শহরে আসা শুরু করবে বা চট্টগ্রামের দিকে যাবে। সেই ক্ষেত্রে ঢাকা শহরে যে কাঁচামালগুলো আসবে, আমাদের যেহেতু একটাই মার্কেট- কাওরান বাজার, এটা নিয়ে উনি আগেই নির্দেশনা দিয়েছিলেন, সেটা খুব দ্রুত বাস্তবায়ন করতে বলেছেন। যেন ঢাকা শহরে সব কাঁচামাল না ঢোকে। প্রয়োজন হলে কেরানীগঞ্জের ওদিকে, সায়েদাবাদের ওইখানে, আমিনবাজারের ওইখানে আর এদিকে মহাখালী থেকে আর একটু উপরের দিকে কোথাও যদি কাঁচাবাজারগুলো স্থানান্তর করি এবং সেখান থেকে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে আমাদের শহরের কেন্দ্রটি ট্রাফিক জ্যাম এবং নোংরা হওয়া থেকে রেহাই পাবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমরা নোট করেছি। আমরা তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনে কাঁচপুরেও বাজার বসাতে বলেছেন। প্রয়োজনে কেরানীগঞ্জে এবং আমিনবাজারে এই বাজার হতে পারে। এগুলো নিয়ে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এগুলো নিয়ে কাজ করছে।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ