গোপনে সিল মারা টিকিয়ে রাখতে ইভিএমে বিএনপির ভয়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ২১:১৯আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১:৪৯

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভোটকেন্দ্র দখল ও গোপনে সিল মারার অপসংস্কৃতি টিকিয়ে রাখার জন্যই ইভিএমকে ভয় পায় বিএনপি।

বুধবার (৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ‘ইসলামী ব্যাংকিং কার্যক্রম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. হাছান বলেন, ‘প্রথমত, কেউ তো জোর করে ক্ষমতায় থাকতে পারে না, জোর করে কেউ ক্ষমতায় যেতেও পারে না। যারা জনগণের জন্য রাজনীতি করে, তারা তো জোর করে ক্ষমতায় যাওয়ার কথা ভাবেও না। যদিও বা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জোর করে ক্ষমতায় গিয়েছিলেন। তিনি বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিলেন এবং জোর করে ক্ষমতায় ছিলেন। আমাদের সরকার জনগণের রায় নিয়েই ক্ষমতায় আছে। পর পর তিনটি নির্বাচনে জয়লাভ করেই আমরা সরকার গঠন করেছি।'

গত নির্বাচনে বিএনপি ডান-বাম, অতি ডান-অতি বাম সবাইকে নিয়ে জোট গঠন করেছিল এবং বিএনপি পাঁচটি আসন পেয়েছিল বলে উল্লেখ করেন সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, ‘‘আর শুধু ইভিএম নয়, বিএনপি তো সবসময় প্রযুক্তিকে ভয় পায়। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন তিনি বলেছিলেন, ‘এটি বসালে বাংলাদেশের গোপনীয়তা নষ্ট হবে।’ এই বলে সেটি প্রত্যাখ্যান করেছিলেন। সেই সাবমেরিন ক্যাবল পরবর্তী সময়ে শত শত কোটি টাকা খরচ করে আমাদের বসাতে হয়েছে।’’

হাছান মাহমুদ বলেন, ‘দুনিয়ার সব উন্নত দেশে ইভিএম বা ইলেক্ট্রনিক ভোটের মেশিনে ভোট হচ্ছে, যেমন- ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া এমনকি মালয়েশিয়াতেও হয়। দুনিয়ার সব জায়গায় হয়, আর আমাদের দেশে যখন আমাদের দল ইভিএমের মাধ্যমে ভোট করার প্রস্তাব দিয়েছে, এটি আমরা না দিয়ে অন্য কেউ দিলে উনারা পছন্দ করতেন, আমার ধারণা। আমরা প্রস্তাব দেওয়ার পর থেকেই এর বিরুদ্ধে কথা বলছেন। তার মানে উনারা চায় যে ভোটকেন্দ্র দখল, সিল মারা— যেগুলো জিয়াউর রহমান সাহেব চালু করেছিলেন, সেই অপসংস্কৃতিটা থাকুক। সেই অপসংস্কৃতিকে যদি বন্ধ করতে হয়, ভোটিং মেশিন বা ইভিএম ছাড়া অন্য কোনও বিকল্প নেই। কিন্তু তারা এটাকে ভয় পায়।’

 

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম