ট্রেনে শিডিউল বিপর্যয়: কমলাপুরে উপচেপড়া ভিড় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ১৭:০৬আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৮:৩৩

ঈদযাত্রার আজ চতুর্থ দিন শুক্রবারে (৮ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় সবক’টি ট্রেনেই শিডিউল বিপর্যয় ঘটেছে। এ কারণে কমলাপুরে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। প্ল্যাটফর্মে এবং যে দুই-একটি ট্রেন আসছে, সেগুলোর বগিতে তিল ধারণের ঠাঁই নেই।

টিকিট কেটেও সিট পাননি অনেকে, উঠেছেন ছাদে। অনেকে টিকিট ছাড়াই দাঁড়াচ্ছেন প্লাটফর্মে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের থামাতে পারছে না।

রাজশাহী কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে বিকাল ৪টার। যদিও ট্রেনটি যাত্রার সময় ছিল দুপুর  ১২টা ২০ মিনিটে।

কমলাপুর স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করছে মানুষ নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস বেলা ৩টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল, কিন্তু ৪টা ১৫ মিনিটেও ছেড়ে যায়নি।

রাজশাহী সিল্ক সিটি এক্সপ্রেস দুপুর ২টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৪ ঘণ্টা দেরি হবে। সাড়ে ৫টায় সম্ভাব্য সময় দিয়েছে রেলওয়ে।

তারাকান্দির যমুনা এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামের সুবর্ণ এক্সপ্রেস— সবক’টি শিডিউল বিপর্যয়ে পড়েছে। এ ট্রেনগুলো এখনও ছাড়ার অপেক্ষায় রয়েছে।

ট্রেনে ওঠার চেষ্টা যাত্রীদের কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, এসব ট্রেনের যাত্রীরা শুয়ে-বসে অপেক্ষা করছেন। ট্রেন দেরি হচ্ছে, সঙ্গে গরমে হাঁপিয়ে উঠেছে প্রাণ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। অনেকে স্টেশনে বসেই দুপুরের খাবার সেরেছেন।

যেগুলো ট্রেন ইতোমধ্যে ছেড়ে গেছে, সেগুলোতে যারা টিকিট পাননি বা বগিতে উঠতে পারেননি, তারা ছাদে উঠেছেন। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে বেশিরভাগ দূরপাল্লার ট্রেন ছেড়ে গেছে।

তবে বাড়ি ফেরার আনন্দের কাছে ভোগান্তি তুচ্ছ মনে করছেন যাত্রীরা। রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের যাত্রী আসাদ নূর বলেন, ‘এত ভোগান্তি সহ্য করে টিকিট কেটেছি। এখন যাত্রাকালেও ভোগান্তি। টিকিট কেটেও নিজের সিট পেতে চরম বেগ পেতে হবে। আড়াইটার ট্রেন ৪ ঘণ্টা দেরি করলো। এখন শুনছি সাড়ে ৫টায় যাবে। তারপরও বাড়ি যাচ্ছি এটাই আনন্দ।’

স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, ট্রেনে অন্তত ৫৫ থেকে ৬০ হাজার মানুষ রাজধানী ছাড়তে পারবে। দিনে ও রাতে ৩৭ জোড়া ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। অতিরিক্ত যাত্রী নিয়ে প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে। মানুষের এত ভিড় যে, তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তিনি বলেন, যেহেতু মানুষকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সার্বিক ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, তা যাচাই করে ট্রেন ছাড়া হচ্ছে। এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

 

/আরএইচ/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম