ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ১৩:০০আপডেট : ২০ জুলাই ২০২২, ১৩:০৬

বন্ধ থাকার সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  দুপুর ১২টার দিকে ছাত্ররা রেল লাইন থেকে চলে গেছেন এবং এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন কর্মকর্তা জানান, আপের ট্রেন সকাল পৌনে ৯টা থেকে বন্ধ ছিল। ১২টা ২৫ মিনিট থেকে আবার চলাচল শুরু হয়। তবে ডাউনের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুরা ট্রেনের টিকিট না পেয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে একটি ট্রেন আটকে দিলে সকাল পৌনে ৯টা থেকে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী বিমানবন্দরের কাউন্টারে গেলে তাদের ৪টি টিকেট দেওয়া হয়। এটি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বুকিংসহকারীদের বাকবিতণ্ড হয়। পরে বিক্ষুব্ধ হয়ে রেল যোগাযোগ বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রাবিতে ২০২১-২২ শিক্ষার্ষের বিজ্ঞান শাখার পরীক্ষা আগামী ২৫ জুলাই। তারা ২৪ জুলাইয়ের টিকিট কাটতে স্টেশনে যান। কিন্তু টিকিট বিক্রির মাত্র ৪ মিনিটের মাথায় জানানো হয় সব টিকিট শেষ হয়ে গেছে। এতে হতবাক হন তারা।

শিক্ষার্থীরা আরও জানান, মাত্র চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন। বাকিগুলো উধাও। টিকিট নিশ্চিত না হওয়ায় ভর্তি পরীক্ষা দেওয়াটাও অনিশ্চিত হয়ে পড়ে। এ জন্য তারা রেল লাইন অবরোধ করে।

/আরএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি