অর্থনীতির সঙ্গে সাংস্কৃতিক চেতনার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৯

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থনীতির সঙ্গে সাংস্কৃতিক চেতনারও উন্নয়ন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থান একটি মজবুত ভিতের দিকে এগিয়ে যাচ্ছে। তবে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের মানসিক অবস্থানের অর্থাৎ সাংস্কৃতিক চেতনায় উন্নয়ন ঘটাতে হবে।’
শুক্রবার শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় ঢাকা আর্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় সামদানি আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপি এ সামিটে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
মুহিত বলেন, ‘১৯৪৭ সালে দেশ বিভাগের পর বাংলাদেশ জয়নুল আবেদিন, কামরুল হাসান ও শফিউদ্দিনের মত শিল্পীদের পেয়েছিল। যারা আমাদের শিল্পকলাকে একটি সমৃদ্ধ স্থানে নিয়ে গেছেন। তাদের হাত ধরেই বাংলাদেশে আধুনিক শিল্পচর্চা শুরু হয়। এতে কাইয়ুম চৌধুরীরও অবদান কম নয়। ঢাকা সামিটেও বৃহৎ এশীয় শিল্পচর্চার পরিচয় পাওয়া যাবে।’

চার দিনব্যাপি এ সামিটে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এ উপলক্ষে ৫ শতাধিক বিদেশি শিল্পী, কিউরেটর ও শিল্প সমালোচক এখন ঢাকায় অবস্থান করছেন। প্রদর্শনীতে জলরং, তেলরং, এ্যাক্রেলিকের চিত্রকর্ম ছাড়াও আলোকচিত্র, স্থাপত্যকলা, মূর্ত ও বিমূর্ত শিল্পকলা, সলো প্রজেক্ট, ফিল্ম প্রোজেকশন ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সূত্র: বাসস
/এজে/আপ-এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম