দেশের জনসংখ্যা সাড়ে ১৬ কোটিরও বেশি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ১৯:২৫আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৯:২৫

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫০ লাখের কিছু বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত জনশুমারি ও গৃহগণনার উদ্ধৃতি দিয়ে তিনি এ তথ্য জানান।

শনিবার (২৩ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় এ কথা বলেন দলটির সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

আদমশুমারিতে দেশের জনসংখ্যা খুব একটা বাড়েনি উল্লেখে করে প্রধানমন্ত্রী বলেন, সংখ্যাটা ১৬ কোটি ৫০ লাখ প্লাস। সামান্য কিছু হয়তো পরবর্তীতে বাড়বে বন্যাকবলিত এলাকা ধরে। কেউ আমাদের ১৮ কোটি বলে, ১৭ কোটি বলে, আমাদের কিন্তু এত জনসংখ্যা না। কাজেই এই মানুষগুলোকে খাবারের ব্যবস্থা করতে পারবো। সবই পারবো। অর্থাৎ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে— সবই পারবো। কিন্তু লুটেরা আসলে কি করবে সেটা জানি না।

গত ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সারা দেশে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। তবে ওই সময় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ কয়েকটি অঞ্চল বন্যার কবলে পড়ায় সেখানকার যেসব মানুষ গণনায় বাদ পড়বে, তাদের বন্য পরিস্থিতি উন্নতি হলে শুমারিতে যুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার।

নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ভূমিহীন ও গৃহহীন থাকলে তাদের তালিকা সংশ্লিষ্টদের কাছে দেওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, কেউ বাদ যাবে না। আমি সবাইকে ঘর করে দিবো।

মানুষের সব মৌলিক চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুব বড় আকারে হয়তো করতে পারবো না। কিন্তু গরিবানাহালে মানুষের দুমুঠো খাবারের ব্যবস্থা, একটু মাথা গোঁজার ঠাঁই, সুন্দর থাকার ও লেখাপড়ার ব্যবস্থা— এই টুকু তো করতে পারবো।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের