ইন্টারনেট ব্যবহার করে দেশের ৩০.৬৮ শতাংশ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৩:০২আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৩:০৮

দেশের জনসংখ্যার ৩০ দশমিক ৬৮ শতাংশ ইন্টারনেট এবং ৫৫ দশমিক ৮৯ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। বুধবার (২৭ জুলাই) জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক তথ্যে এ কথা জানানো হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য উপস্থাপন করেন ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

প্রকল্প পরিচালক বলেন, ‘জনমিতিক তথ্য আমরা মাঠ থেকে যা পেয়েছি, তা সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটি প্রাথমিক প্রতিবেদন।’

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩০ দশমিক ৬৮ শতাংশ এবং ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩৭ দশমিক ০১ শতাংশ মানুষ গত তিন মাসে ইন্টারনেট ব্যবহার করেছে।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩৮ দশমিক ০২ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৫২ শতাংশ নারী; ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৪৬ দশমিক ৫৩ শতাংশ পুরুষ এবং ২৮ দশমিক ০৯ শতাংশ নারী গত তিন মাসে ইন্টারনেট ব্যবহার করেছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে পরিলক্ষিত হয়, উভয় শ্রেণির বয়সীদের মধ্যে গত তিন মাসে ইন্টারনেট ব্যবহার করেছে এমন জনসংখ্যা সর্বাধিক ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন রংপুর বিভাগে।

অন্যদিকে, জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৫৫ দশমিক ৮৯ শতাংশ এবং ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৭২ দশমিক ৩১ শতাংশ জনসংখ্যার নিজে ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৬৬ শতাংশ ৫৩ শতাংশ পুরুষের এবং ৪৫ দশমিক ৫৩ শতাংশ নারীর; ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৮৬ দশমিক ৭২ শতাংশ পুরুষের এবং ৫৮ দশমিক ৮৩ শতাংশ নারীর নিজ ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, উভয় শ্রেণির বয়সীদের মধ্যে নিজ ব্যবহারের মোবাইল ফোন রয়েছে এমন জনসংখ্যা সর্বাধিক ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন সিলেট বিভাগে।

আরও পড়ুন...

দেশে সাক্ষরতার হার বেড়েছে ২২.৮৯ শতাংশ

দেশের ৫৫.৮৯ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে

 

 

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম