আমরা আবারও ঋণ দিতে পারবো: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৬:৫৪আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:২০

কিছু দিন পর আবারও আমরা ঋণ দিতে পারবো, তখন দেশের কোনও ঋণ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘এখনও আমাদের অর্থনীতির খারাপ কোনও অবস্থা সৃষ্টি হয়নি। আমরা যখন অর্থনীতি ম্যানেজ করি, আমাদের বিভিন্ন পারসপেক্টিভ (পরিপ্রেক্ষিত) দেখতে হয়। আমাদের ঋণ দরকার। আর  কিছু দিন, এরপর ঋণ থাকবে না। আমরা তো বলেছিলাম—ঋণ দেবো। আমি আবারও বলি আমরা ঋণ দিতে পারবো।’

আইএমএফের কাছে ঋণের বিষয়ে চিঠি দেওয়া হলেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দেওয়া হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা বলা হবেই। এতে সুবিধা হলো সে সময় আমাদের মিটিং চলছে। তাদের টিম এখানে আছে। আমরা চেয়েছি তারা আমাদের সক্ষমতা দেখুক। তারা বাংলাদেশকে ঋণ দেবে, সে জন্য তাদের সুযোগটা দিয়েছি।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম