দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ করবে ‘শেখ হাসিনা তাঁতপল্লি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৪:৩০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৪:৩০

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মাদারীপুরের শিবচর উপজেলায় ১২০ একর জমির ওপর ‘শেখ হাসিনা তাঁতপল্লি’ স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তিনি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় পদ্মা সেতুকে সামনে রেখে এই অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে। এই তাঁতশিল্প দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবে।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ‘শেখ হাসিনা তাঁতপল্লি’ স্থাপন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক নূরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা তাঁতপল্লি প্রকল্পটির আওতায় তাঁতীদের কাপড় বোনা থেকে শুরু করে সব ধরনের সুবিধা দেওয়া হবে। তাদের জন্য থাকবে আবাসিক ভবন, তাঁতশেড, ডরমেটরি, রেস্ট হাউস, সাইবার ক্যাফে ও বিদ্যুতের উপকেন্দ্র। তাঁত পল্লিতেই সপ্তাহে দুই দিন তাঁত পণ্যের হাট বসানোর পরিকল্পনা রয়েছে। সে হাটে সুতাসহ সব ধরনের কাঁচামাল বিক্রয় ও প্রদর্শন করা হবে। তাঁতের কাপড় বোনা থেকে শুরু করে পোশাক তৈরি ও বিক্রি পর্যন্ত সব ব্যবস্থাই করা হবে।’

তিনি বলেন, ‘তাঁত শিল্প বাঙালি জাতির ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই শিল্পকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে। তাঁতীদের ভাগ্যোন্নয়নে নানামুখী পরিকল্পনা প্রণয়ন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র বিমোচনসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো বর্তমান সরকারের মূল লক্ষ্য।’

মন্ত্রী আশা প্রকাশ করেন, ‘শেখ হাসিনা তাঁতপল্লি এ শিল্পকে আধুনিকায়ন করার মাধ্যমে তাঁত শিল্পের অতীত ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে সহয়তা করবে।’

পাটমন্ত্রী এরপর শিবচরে বস্ত্র অধিফতরের বাস্তবায়নাধীন ‘শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

 

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান