‌‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৮:৪৩আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৯:২৮

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার বিরোধিতা করলেও সফল হতে পারবে না।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সরকার টেকসই পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, ‌‘সবাই মিলে কাজ করে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারলে জাতির পিতার আত্মা শান্তি পাবে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক আবদুল হামিদ এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।

শাহাব উদ্দিন বলেন, ‌‘স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এ লক্ষ্যে তিনি দেশজুড়ে বৃক্ষরোপণ, উপকূল সংরক্ষণে বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ, হাওর-বাঁওড়, নদ-নদী ও অন্যান্য জলাভূমি সংরক্ষণের উদ্যোগ নেন। যার ফলে বর্তমানে বাংলাদেশে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং দেশের বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করেছিলেন।’

মন্ত্রী বলেন, ‌‘বঙ্গবন্ধুর মতো নেতা আর আসবে না। জাতির পিতার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ আছে, দর্শন আছে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তাঁর স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের সবার।’ মন্ত্রী এ সময় জাতির পিতার নির্দেশনা মতো সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভার পরে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদাতবরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন মন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী শাহাব উদ্দিন।

 

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম