‘কৃষিকে উৎপাদনমুখী করতে সব ধরনের ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৭

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কৃষকদের নিরলস পরিশ্রমেই ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। করোনার অভিঘাতজনিত ঘাটতি পূরণ করে কৃষি খাতকে উৎপাদনমুখী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় ভর্তুকি দেওয়াসহ সব ধরনের ব্যবস্থা নিতে বলেছেন। ১৬ কোটি জনগণের খাদ্য চাহিদা মোকাবিলায় অনাবাদি জমিতেও চাষাবাদ করতে হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির ১৭তম জাতীয় সম্মেলন ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ছিল এই আয়োজন। এ সময় তিনি দুদিনব্যাপী ১৭তম জাতীয় সম্মেলন ও সেমিনার উদ্বোধন করেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই সেমিনার অত্যন্ত সময়োপযোগী। সেমিনার থেকে পাওয়া সুপারিশ বাংলাদেশের সামগ্রিক কৃষি উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছি।’

কৃষিতে সমৃদ্ধি আনতে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন জরুরি উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার। তাই তিনি স্বাধীন বাংলাদেশে সরকার গঠনের পরপরই উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দেন, অর্থনৈতিক উন্নয়নে কৃষিকে অগ্রাধিকারভুক্ত খাত হিসেবে চিহ্নিত এবং কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করেন। কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আনতে তিনি বিভিন্ন গবেষণামূলক সংস্থা ও ফাউন্ডেশন গঠন করেন।’

তিনি বলেন, ‘গ্রামীণ মানুষের মুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে প্রণোদনা দেওয়া, সারের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করা, ১০ টাকায় কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিদ্যুৎ সুবিধা দেওয়া এবং জলাবদ্ধতা দূর করাসহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার সুফলও জনগণ পাচ্ছেন।’

তিনি আরও বলেন, কৃষিতে নারীদের অবদানের স্বীকৃতি দিতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক ভূমি ব্যবস্থাপনা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিতে সমৃদ্ধি আনতে হবে।’

এ সময় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির পক্ষ থেকে তিন জন বরেণ্য কৃষিবিদকে স্বর্ণপদক দেওয়া হয়। কৃষিতে প্রশংসনীয় অবদানের জন্য স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– ড. মো আবুল কাশেম, ড. জাহাঙ্গীর আলম খানম ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম এবং কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব ড. মো. মিজানুল হক কাজল। সেমিনারে স্বাগত বক্তব্য দেন সাবেক সিনিয়র সচিব ও সম্মেলন কমিটির আহ্বায়ক মো. মেসবাহুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. এম এ সাত্তার মণ্ডল।

অনুষ্ঠানে আরও ছিলেন কৃষি অর্থনীতিবিদ সমিতির সদস্য, আমন্ত্রিত অতিথি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

 

 

/ইএচইএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম