কল্যাণপুরে রিকশাচালক গুলিবিদ্ধের ঘটনায় কনস্টেবল সাসপেন্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫১

পুলিশ রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তির বাসিন্দা রিকশাচালক সাজুর গুলিবিদ্ধের ঘটনায় কনস্টেবল রেজদি মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার রাতে রেজদি মিয়ার গুলিতে আহত হন রিকশাচালক সাজু (৩০)। তার বাম পায়ের বুড়ো আঙুলে গুলি লাগে।
স্থানীয়রা জানান, রবিবার রাত ১১টার দিকে সাজুসহ চার-পাঁচ জন যুবক বস্তির আট নম্বর অংশের একটি গলিতে বসে গল্প করছিলেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য এসে তাদের ধরে বস্তির চার নম্বর অংশে অবস্থিত বঙ্গবন্ধু সৈনিক লীগের একটি কার্যালয়ে ঢোকায়। সেখানে পুলিশ সাজুকে বুট দিয়ে লাথি মারে ও রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে।
আহত সাজু জানান, স্থানীয় বদির দোকানের সামনে বসে তারা কয়েকজন আগুন পোহাচ্ছিলেন। তিন পুলিশ সদস্য গিয়ে তাদের কাছে জানতে চান, কোথায় থাকেন। বস্তিতেই থাকেন জানালে তাদের ধরে নিয়ে একটি ঘরে ঢোকায়। সেখানে নিয়েই রাইফেলের বাঁট দিয়া মারধর করে। চিৎকার দিতেই পায়ে গুলি করে দেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার রাতে পুলিশের একটি দল কল্যাণপুরের পোড়া বস্তি এলাকায় দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়দের কাছ থেকে তারা খবর পান ভেতরে জুয়ার আসর বসেছে। এ সংবাদ পেয়ে তারা ভেতরে ঢুকলে পুলিশকে লক্ষ্য করে কয়েকজন ইট ছুড়তে থাকে। এ সময় এক সদস্যের শটগান থেকে দুর্ঘটনাবশত একটি গুলি বের হয়ে যায়। গুলিটি সাজু নামের বস্তির এক বাসিন্দার পায়ে লাগে।

ওসি জানান, খবর পেয়ে তিনি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলেন। আহত সাজুকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সদস্য রেজদি মিয়াকে অসতর্ক থাকার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। রেজদি মিয়া পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত রয়েছেন।

/জেইউ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের