শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ : দোরাইস্বামী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪২

ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করোনা মহামারির সময়েও ম্লান হয়নি। বরং তা আরও দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, সমঝোতা হয়েছে। দুই দেশের তথ্য ও সম্প্রচার ক্ষেত্রেও চুক্তি হয়েছে। এই সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে আমার স্থির বিশ্বাস।’

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দফতরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।

দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাতের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভারত ও বাংলাদেশের মৈত্রী রক্তের অক্ষরে রক্তের বন্ধনে আবদ্ধ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ বন্ধন আরও দৃঢ় হয়েছে।’ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত করেন ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

ড. হাছান বলেন, ‘গত সপ্তাহে প্রধানমন্ত্রী অত্যন্ত সফল একটি ভারত সফর করেছেন। এ সফরে অনেকগুলো অর্জন আছে। যেমন, কুশিয়ারা নদীর পানি আমাদের পক্ষে বন্টন, ভারতের স্থলভাগের ওপর দিয়ে তৃতীয় দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি সুবিধা যার জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম, আলাপ আলোচনার মধ্যেই ছিলাম। সেটি এ সফরে সুরাহা হয়েছে, এটি একটি বড় অর্জন।’

এই সফর সফল করার ক্ষেত্রে ভারতের হাইকমিশনার দোরাইস্বামীর অনেক বড় ভূমিকা ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দোরাইস্বামী অত্যন্ত কর্মদক্ষ হাইকমিশনার। তার কর্মকালে ভারত-বাংলাদেশ মৈত্রীবন্ধন আরও মজবুত হয়েছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

/ইউআই/এফএস/
সম্পর্কিত
রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হবে: তথ্যমন্ত্রী 
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় ক্ষুব্ধ চিকিৎসক, চিকিৎসা না দেওয়ার অভিযোগ
‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় ক্ষুব্ধ চিকিৎসক, চিকিৎসা না দেওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি