ভারত সফরে জামদানি পরা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১

ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের প্রায় সবটা জুড়েই বিভিন্ন অনুষ্ঠানে জামদানি শাড়ি পরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ঐতিহ্যবাহী এসব জামদানি শাড়ির সৌন্দর্য, বুনট আর ডিজাইন ভারতে সবারই নজর কাড়ে। বিষয়টিকে প্রধানমন্ত্রীর ‘জামদানি কূটনীতি’ হিসেবে উল্লেখ করেন অনেকে। তাৎক্ষণিকভাবে এই ব্র্যান্ডিংয়ের সুফলও মেলে। প্রধানমন্ত্রী সেখানে থাকা অবস্থায়ই দিল্লিতে আন্তর্জাতিক এক মেলায় বাংলাদেশি শাড়ির বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড় তৈরি হয়।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে শেখ হাসিনার কাছে জানতে চান এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর শাড়ি দেখে মেলায় ক্রেতাদের ভিড়, এই কূটনীতির সুফল বাংলাদেশ কীভাবে পাবে?

প্রধানমন্ত্রী এসময় হেসে বলেন, অন্তত একটা বিষয়ে আমি খুশি যে আমাদের তাঁতিরা কাজ পারেন।সুফলটা তাদের হাতেই যাবে। এটা বাস্তব কথা।  

তিনি আরও বলেন, যখন যেখানে যাই, আমার নিজের দেশের যেটা আছে সেটাই ব্যবহার করি। নিজের দেশকে তুলে ধরার চেষ্টা করি। দেশের পণ্যটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেশের পণ্য যাতে ভালো বাজার পায় সেই চেষ্টা আমি করি। করবো না কেন?

প্রধানমন্ত্রী বলেন, আমাদের তাঁতিদের হাতে তৈরি জিনিস। কাজেই তাদের সুযোগ করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। তবে আমি খুশি হলাম এই জামদানি মেলায় তাদের কেনাবেচা যে বেড়ে গেছে। সেটা আমার জন্য খুব আনন্দের।  

আরও পড়ুন- দিল্লি সফরে সাড়া ফেললো শেখ হাসিনার ‘জামদানি কূটনীতি’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম