‘ভাই, এক কান নাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৯

গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে একপর্যায়ে বেসরকারি টেলিভিশন দেশটিভির রিপোর্টার জয় যাদব প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপের সূত্র ধরে দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গ নিয়ে তার প্রশ্নটি করেন। তবে তার মাইকের সাউন্ড কিছুটা কম ছিল। এ কারণে প্রধানমন্ত্রীর শুনতে অসুবিধা হচ্ছিল। একপর্যায় প্রশ্নকারীকে থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটু মাইকটা.. বুঝতে পারছি না। তিনি হাসির ছলে আরও বলেন, ভাই এক কান নাই। গ্রেনেড হামলা এক কান নিয়ে নিয়েছে। একটাই আছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়।

প্রসঙ্গত, ২০০৪ সালের গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর একটি কান ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে তিনি ওই কানে কম শোনেন।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম