এআইআইবি’র শেয়ার পরিশোধে সংসদে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৫

এশিয়াান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক চীনের নেতৃত্বে গঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) বাংলাদেশের নির্ধারিত শেয়ারের মূল্য এক হাজার ৫৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধে সংসদে বিল উঠেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সংসদে ‘ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বিল-২০১৬’ সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সাতদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন,এআইআইবি ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে প্রধানত অবকাঠামো এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে এশিয়ার টেকসই উন্নয়ন,সম্পদ সৃষ্টি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে উৎসাহিত করা এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কাজ করে আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলা করা।
অর্থমন্ত্রী আরও বলেন,ব্যাংকে বাংলাদেশের মোট শেয়ারের পরিমাণ ৬ হাজার ৬০৫টি (প্রতিটি এক লাখ মার্কিন ডলার মূল্যমান) এবং চাঁদার পরিমাণ ৬৬০ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার যার ২০ শতাংশ পেইড-ইন হিসাবে বাংলাদেশের প্রদেয় চাঁদার পরিমাণ ১৩২ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার (এক হাজার ৫৬ কোটি ৮০ লাখ টাকা)। যা ১০ কিস্তিতে পরিশোধযোগ্য। প্রতি কিস্তিতে বাংলাদেশকে প্রায় ১০৫ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করতে হবে বলেও মুহিত জানান।

ব্যাংকের সদস্য হিসেবে দায়িত্ব পালনে নতুন আইন করা হচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
এর আগে গত ১৬ জানুয়ারি বেইজিংয়ে নতুন আন্তর্জাতিক ব্যাংক এআইআইবি’র উদ্বোধন হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই অনুষ্ঠানে অংশ নেয়।

এআইআইবি’র মূলধন ধরা হয়েছে ১০০ বিলিয়ন ডলার,যার মধ্যে পরিশোধিত মূলধন ২০ বিলিয়ন ডলার। সদস্য হতে বাংলাদেশকে দিতে হবে ৬৬ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে পরিশোধিত মূলধন হিসেবে ১৩ কোটি ২১ লাখ ডলার এবং ৫২ কোটি ৮৪ লাখ ডলার পরিশোধ করতে হবে অপরিশোধিত মূলধন হিসেবে।     

বেইজিংয়ে সংস্থার সদর দপ্তরে ওই অনুষ্ঠানে চীনের জিন লিকুনকে প্রেসিডেন্ট এবং ১২ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।

ইএইচএস/এমএসএম 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি