বুলুর ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলা হয়েছে। কীভাবে হয়েছে তা তদন্ত করা হবে। তিনি বলেন, ‘কেউ অতি উৎসাহী হয়ে কিছু করছে কিনা, তাও দেখা হবে। বনানীর ঘটনার বিষয়ে প্রকৃত কী হয়েছে তা জানি না। জেনে জানাবো।’

রবিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপিকে হঠাৎ করেই মাঠে-ময়দানে দেখা হচ্ছে। তাদের রাজনৈতিক স্বাধীনতা রয়েছে। তারা গণতান্ত্রিকভাবে কর্মসূচি করলে সরকারের কিছু বলার নেই। কিন্তু যখনই জ্বালাও পোড়াও, ভাঙচুর হবে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনও বন্দুকের নলকে ভয় পায় না সরকার। নির্বাচনকে সামনে রেখে কেউ যদি আগের মতো অরাজকতা করতে চায় দেশে, তাদের উপযুক্ত জবাব দেবে আইনশৃঙ্খলা বাহিনী।’

প্রসঙ্গত, শনিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা করা হয়। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করেছে।

অপর ঘটনায় শনিবার রাতে রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ করে ফেরার সঙ্গে সঙ্গে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি