রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার যুক্তরাজ্যের লন্ডনে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীরা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ কয়েক শ বিশিষ্ট ব্যক্তি সেখানে যোগ দেন।

রানির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে— যে ভবনটিতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ এবং রাজমুকুটে অভিষিক্ত হয়েছিলেন। জাতীয় পতাকায় ঢাকা ও রাজকীয় মুকুট শোভিত কফিনটি রাজকীয় নৌবাহিনীর সদস্যরা কামানবাহী গাড়িতে টেনে গির্জায় নিয়ে আসে।

গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শেখ হাসিনা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।

বাকিংহাম প্যালেসের আশেপাশের রাস্তায় বিষণ্ন পরিবেশে স্থানীয় অধিবাসীরা শবযাত্রা দেখার জন্য সমবেত হন। অন্তিম যাত্রায় রানির কফিনটি লন্ডনের মধ্য দিয়ে এবং পরে উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হবে।

এর আগে, রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রয়াত রানির মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনিস্টার প্যালেসে যান, যেখানে কফিনে রানির মরদেহ রাখা ছিল। তিনি ওয়েস্টমিনস্টার হলে রানির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ল্যাঙ্কাস্টার হাউজে একটি শোক বইতে সই করেন। শেখ রেহানাও শোক বইতেও সই করেন। সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম