জ্বালানি তেলের দাম পর্যালোচনার তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৮





ফাইল ছবি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়টি পর্যালোচনার জন্য সরকারকে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠক সূত্র জানায়, কমিটির সদস্যরা তেলের মূল্য কমানোর বিষয়টি পর্যালোচনার তাগিদ দেওয়ার পাশাপাশি এর সুবিধা সাধারণ মানুষ পাবে কিনা তা নিয়েও আলোচনা করেন। তারা বলেন, তেলের দাম কমানো হলে সাধারণত যানবাহনের ভাড়া কমানো হয় না। এছাড়া কৃষিকাজসহ অন্যান্য কাজে তেলের মূল্যের ওপর নির্ভরশীলদের কোনো উপকার হয় না। এর সুবিধা মধ্যস্বত্ত্বভোগীরাই পেয়ে থাকেন। তাই এর বিকল্প চিন্তার কথা জানান কমিটির সদস্যরা।
বৈঠকে কমিটির সদস্য মো. আতিউর রহমান আতিক বলেন, জ্বালানি তেলের দাম না কমিয়ে সার ও আবাসিক এলাকায় বিদ্যুতের দাম কমালে সাধারণ মানুষ তেলের দাম কমানোর সুবিধা সরাসরি পাবে।
বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ফলে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুযারি পর্যন্ত ১৫ মাসে ১১ হাজার ৭৮ কোটি ৭৫ লাখ টাকা বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) আয় হয়েছে। আয়ের এই অর্থ থেকে সাত হাজার ১০৮ কোটি ৬৩ লাখ টাকা বিভিন্ন প্রকারের দেনা পরিশোধ করা হয়েছে। এছাড়া ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-২ এর জন্য জমি কেনা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ব্যাংক দায় শোধ করা হয়েছে তিন হাজার ৮৫ কোটি ৮৭ লাখ টাকা। পেট্রোবাংলার দায় শোধ করা হয়েছে এক হাজার ২৬৪ কোটি টাকা। ভ্যাটের বকেয়া শোধ করা হয়েছে ৬০৩ কোটি ২৫ লাখ এবং ইআরএল-২ ইউনিটের জমি ক্রয় বাবদ ২৩৫ কোটি টাকা। এছাড়া পেট্রোবাংলাকে ৪৯৬ কোটি ৬৩ কোটি টাকা পরিশোধের প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে। বাকি অর্থ বিপিসির ব্যাংক হিসেবে স্থিতি হিসেবে রয়েছে। এসব ঘাটতি সময়ের পরেও সরকারের দেওয়া ঋণ ২৬ হাজার ৩৪৯ কোটি ৮১ লাখ টাকার দেনা অবশিষ্ট রয়েছে। যদিও এই অর্থ বিপিসির ভর্তুকি হিসেবে প্রাপ্য ছিল।

বৈঠকের কার্যপত্রে দেখা গেছে, বর্তমানে ডিজেলের ক্রয় মূল্য ৪০ টাকা ১৬ পয়সা- বিক্রয় মূল্য ৬৮ টাকা, কেরোসিন ৪০ টাকা ৬১ পয়সা- বিক্রয় মূল্য ৬৮ টাকা, পেট্রোলের ক্রয় মূল্য ৬২ টাকা ৫০ পয়সা- বিক্রয় মূল্য ৯৬ টাকা, অকটেনের ক্রয় মূল্য ৬২ টাকা ১৫ পয়সা- বিক্রয় মূল্য ৯৯ টাকা, ফার্নেস অয়েলের ক্রয় মূল্য ৩২ টাকা ৮১ পয়সা- বিক্রয় মূল্য ৬০ টাকা এবং জেট এ-১-এর ক্রয় মূল্য ৪০ টাকা ৯৫ পয়সা- বিক্রয়মূল্য ৬১ টাকা।

কমিটি সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম. আবদুল লতিফ, আ.ফ.ম বাহাউদ্দিন (নাছিম), এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এবং বেগম নাসিমা ফেরদৌসী।

/ইএইচএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি