ইথিওপিয়ার রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামকে কাতারের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নজরুল রোম, কোলকাতা ও জেনেভাতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী নজরুল ফ্রান্স ও নেদারল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছেন।








