১০০টি সেতু চালু হচ্ছে এ মাসে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২২, ১৪:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৪:৩৪

চলতি অক্টোবর মাসে সারা দেশে ১০০টি সেতু চালু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরমধ্যে ৫০টিরও বেশি সেতু চট্টগ্রামে। আজ রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এমআরটি লাইন-৬ (ঢাকা মেট্রোরেলের একটি রেলপথ)-এর প্রথম ফেইজ এবং কর্ণফুলী টানেল উদ্বোধন হবে এ বছরের শেষে।

মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, যানজট কবে বন্ধ হবে এটা নিয়ে দিনক্ষণ বলা যাবে না। মানুষকে ধৈর্য ধরতে হবে। যানজট নিয়ে অধৈর্য হলে চলবে না।  সরকার চেষ্টা করছে। তবে যানজটের জন্য মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য।

তিনি বলেন, খাবার নিয়ে বিপদে পড়ার কোনও আশঙ্কা নেই। এরপরও সরকার আগাম সতর্ক আছে।

বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনেই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে, তিনি উল্লেখ করেন।

সেতুমন্ত্রী আরও বলেন, রিজার্ভ যা আছে তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলতে পারবে দেশ। রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম