শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া চাওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৩

সংসদ অধিবেশন ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন বেতন স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ও শিক্ষকদের বকেয়া চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আওয়ামী লীগের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাসের বকেয়া বাবদ ২০ হাজার ৫১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ৯৪ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে গত ১৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ধাপ নির্ধারণ করে বকেয়া দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আগামী ১ জুলাই ২০১৬ থেকে বর্ধিত হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দও চাওয়া হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর ২০১৫ শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়, যাতে ১ জুলাই ২০১৫ থেকে নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে।
/ইএইচএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি