শেষ হলো একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২২, ২৩:২৫আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ২৩:২৫

শেষ হলো একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন। রবিবার রাতে সমাপনী নিয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন।

এর আগে অধিবেশন কক্ষে আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে ১৯৭২ সালের ৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ দেখানো হয়।

তার আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

গত ৩০ অক্টোবর শুরু হয় এ অধিবেশন।

ছয় কার্যদিবসের এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। অন্য মন্ত্রীদের জন্য ১০১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তারা উত্তর দেন ৪৩৯টির। বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৯১টি। বিল পাস হয় চারটি।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম