গুলশানে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৩

সড়ক দুর্ঘটনা রাজধানীর গুলশান ১ নম্বর গোলচত্বরে বাসের ধাক্কায় এক টাইলস শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসটি তাকে ধাক্কা দেয়।
নিহত আরিফের (২৬) ভাই মনির জানান, আরিফ টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে কাজে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় ৬ নম্বর একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আরিফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোজাম্মেল হক এই খবর নিশ্চিত করেছেন।
আরিফ ঢাকায় মধ্য বাড্ডা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরগুনায়।

/এআরআর/এফএস/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি