৩ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার আহ্বান সৌদি আরবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২২, ১৩:৫০আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৮:০১

সৌদি আরবে অবস্থানরত প্রায় তিন লাখ রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে বা নবায়ন করতে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশকে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী এনআইডিসহ যা যা লাগবে, সেগুলো দেখিয়ে যারা পাসপোর্ট পাওয়া ও  নবায়নের যোগ্য, সেক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এসময় এসব প্রসঙ্গে আলোচনা হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা দুই দিনের সফরে শনিবার বাংলাদেশে আসেন। প্রথম দিন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সৌদি আরবে রোহিঙ্গারা তিন প্রজন্ম ধরে অবস্থান করছেন। পাকিস্তান আমল থেকে তারা সেখানে আছেন। বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গা নিজেদের ম্যাকানিজমে বিশেষ বিবেচনায় গিয়েছিলেন তাদের বিষয়ে কী করা যায় সেটা তারা খতিয়ে দেখবেন। একইসঙ্গে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি আরও জোরদার করতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছি আমরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হচ্ছে। এ কমিটিতে সৌদি আরবের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন। যখন যে সমস্যা সামনে আসবে সেটা তারাই সমাধান করবেন। তাৎক্ষণিকভাবে সমাধান করে দেওয়ার জন্যই কমিটি করে দেওয়া হচ্ছে। কমিটি যেটা মনে করবে এটা নবায়ন করে দিতে হবে।বাংলাদেশি পাসপোর্ট সম্পর্কে নিশ্চিত হলে সঙ্গে সঙ্গে তারা নবায়ন করে দেবে। কীভাবে যাচাই-বাছাই হবে তারাই ঠিক করবেন। আমরা আমাদের পাসপোর্টধারীদের প্রাধান্য দেবো। এর বাইরে কাউকে প্রাধান্য দেবো না।

বাংলাদেশ ও সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়াতে 'নিরাপত্তা সহযোগিতা' এবং হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বৈঠকে 'রোড টু মক্কা' নামে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সৌদি প্রতিনিধি দল তাদের দেশে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর জোর দিয়েছে। জবাবে আমরা জানিয়েছি, শ্রমিকদের দক্ষ করে তুলতে বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলেছে। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করার অনুরোধ জানিয়েছি।

বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ লাখ ৬০ হাজার বাংলাদেশি নাগরিক চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন পেশায় কাজ করছেন ও অবস্থান করছেন।

সাইবার সিকিউরিটি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার চ্যালেঞ্জ। সৌদি কর্তৃপক্ষও এটা মনে করে। সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে আলোচনা করেন তারা।

এর আগে রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী পরে অর্থ পরিশোধ করার শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন এসময়। রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা। 

আরও পড়ুন- 

সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা থেকেই সম্পন্ন হবে হজযাত্রীদের ইমিগ্রেশন

/জেইউ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম