দিল্লিতে বাংলাদেশ ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২২, ১৩:৩৬আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৩:৩৬

ভারতের দিল্লিতে তাজ প্যালেসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোস নরিস। শনিবার (১৯ নভেম্বর) সকালে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে জননিরাত্তা সম্পর্কিত পারষ্পরিক সহযোগিতা বাড়াতে উভয়পক্ষ সম্মত হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাইপ্রাস সফরের আমন্ত্রণ জানান। উভয় নেতা দুই দেশের সুবিধাজনক সময়ে প্রস্তাবিত সফরের সম্মতি জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (১৮-১৯ নভেম্বর) তৃতীয় কাউন্টার-টেরোরিজম ফাইন্যান্সিং অন নো মানি ফর টেরর (এনএমএফটি) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান, মিনিস্টার (কনস্যুলার) সেলিম জাহাঙ্গীর ও সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাত্তা বিভাগের পরিচালক প্রমুখ। 

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম